লড়াই-সংগ্রাম জোরদার করার আহ্বান

Posted: 14 জুন, 2026

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় উপজেলায় ‘মিট দ্য কমরেডস’ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে একদিকে প্রান্তিক পর্যায়ের সমস্যাগুলি জানার সুযোগ হচ্ছে, গ্রাম-শহরের কমরেডরা মিলিত হচ্ছেন পাশাপাশি পার্টির লড়াই-সংগ্রামের বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। এ ধারাবাহিকতায় গত ১২ জুন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের (বাড্ডা-হাতিরঝিল-তেজগাও) কমরেডদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। এসময় আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক লূনা নূর, নসরু কামাল, মনিরুজ্জামান, মস্তান শেখ, শাহাদাত, আল আমিন আজাদ, রতন চৌধুরী, জহিরুল ইসলাম, মেজবা কামাল, মাসুদ প্রমুখ। সভার পেপার পাঠ করেন শান্তনু কুমার দাস। কুড়িগ্রাম : গত ৫ জুন কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মিট দ্য কমরেডস অনুষ্ঠিত হয় পাঁচপীর কলেজ প্রাঙ্গনে। সভায় সভাপতিত্ব করেন সিপিবি উলিপুর উপজেলার সভাপতি ফেরদৌস কবীর রানু। সভা পরিচালনা করেন উলিপুর উপজেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়। সভায় উপস্থিত ছিলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায়। সভায় বক্তব্য রাখেন, রাজেন্দ্র নাথ, হোসেন আলী, বিশ্বজিৎ সিংহ, বাবু মিয়া, সুভাষ চন্দ্র রায়, আশীষ সরকার, দেলওয়ার হোসেন, সুনীল কুমার, আক্তারুল ইসলাম রাজু, নুর মোহাম্মদ আনসার। পোপালগঞ্জ : পোপালগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে গত ৬ জুন ‘মিট দ্য কমরেডস’ সাধারণ সভা পোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং প্রেসিডিয়াম সদস্য এস. এ রশিদ। সভায় নেতৃবৃন্দ দেশের রাজনৈতিক অবস্থা, এবং আমাদের করণীয় সর্ম্পকে আলোচনা করেন। সভায় উপস্থিত কমরেডরা দেশের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করেন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করেন। কামারখন্দ (সিরাজগঞ্জ) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচি ‘মিট দ্য কমরেডস’ অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিপিবি কামারখন্দ উপজেলা কমিটির সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন, সহিদুল্লাহ সবুজ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আমিন প্রমুখ। কাজীপুর (সিরাজগঞ্জ) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচি ‘মিট দ্য কমরেডস’ অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন, জেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আমিন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল আজিজ মল্লিক প্রমুখ। সিরাজগঞ্জ সদর : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচি ‘মিট দ্য কমরেডস’ অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন, জেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ। ধুনট ( বগুড়া) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচি ‘মিট দ্য কমরেডস’ অংশ হিসেবে বগুড়া জেলার ধুনট উপজেলায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি সাহা সন্তোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন। সাধারণ সভায় আলোচনা করেন বিভূতিভূষণ, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য হরিশংকর সাহা, জাতীয় পরিষদ সদস্য ফারজানা আক্তার শাপলা প্রমুখ। গৌরীপুর (ময়মনসিংহ) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মিট দ্য কমরেডস কর্মসূচী ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সাধারণ সভা গত ১১ জুন বিকালে গৌরীপুরের শ্যামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সিপিবি গৌরীপুর উপজেলা কমিটির সভাপতি মজিবুর রহমান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত। সভায় কমরেডরা আলোচনা করেন। সাধারণ সভা সঞ্চালনা করেন গৌরীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন আল বারী। ফুলপুর ও তারাকান্দা (ময়মনসিংহ) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মিট দ্য কমরেড কর্মসূচি গত ১২ জুন বিকাল ৪টায় ময়মনসিংহ জেলার ফুলপুরে সদরে ও তারাকান্দা উপজেলার হালুয়াঘাটের সর্চ্চাপুর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসাবে আলোচনা করেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না। সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। আলোচনা করেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার। মঞ্চে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা কমিটির সভাপতি আমির উদ্দিন মাস্টার, তারাকান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু। সঞ্চালনা করেন ফুলপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন।