যুব ইউনিয়নের কেন্দ্রীয় ও জাতীয় পরিষদ সভা ১৯-২০ জুন
Posted: 07 জুন, 2026
লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী যুব সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের ১৩ তম জাতীয় সম্মেলন আগামী ৯-১০ অক্টোবর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হবে। একই সঙ্গে চলতি বছর সুবর্ণজয়ন্তী পালন করবে যুব ইউনিয়ন।
সার্বিক পরিস্থিতিতে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত করা এবং সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতির লক্ষ্যে আগামী ১৯ জুন শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কমিটি এবং ২০ জুন শনিবার জাতীয় পরিষদের সভা রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি