বাজেটে বরাদ্দের দাবিতে ক্ষেতমজুর সমিতির হাটসভা, সমাবেশ

Posted: 07 জুন, 2026

একতা প্রতিবেদক : আসন্ন জাতীয় বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পর্যাপ্ত পৃথক বরাদ্দের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে হাটসভা, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য সারা বছর কাজ, রেশনিং ও ষাটোর্ধ্ব মজুরদের জন্য মাসিক ১০ হাজার টাকা পেনশনসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবি জানান। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাচপীর বাজারে হাটসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা কমিটির সাধারন সম্পাদক এমদাদুল হক মিলন, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম পিপুল, খৈবর হোসেন, শাহাবুদ্দিন, মঞ্জু মিয়া প্রমুখ। সদর উপজেলার কামারদানি বাজারে অনুষ্ঠিত হাটসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এমদাদুল হক মিলন, ক্ষেতমজুর নেতা নুরু মিয়া, আবুল কালাম আজাদ, মোহাব্বত আলী, শহীদুল ইসলাম মণ্ডল প্রমুখ। সাদুল্লাপুর উপজেলার আলিনার বাজারে হাটসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এমদাদুল ইসলাম মিলন, গোবিন্দ রায়, পরিতোষ, রায়, মোসলেম উদ্দিন। সিরাজগঞ্জ জেলার কাজীপুরে সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক বিএসসি, আব্দুল বাকী মাস্টার, আব্দুল কাদের, আবু হাসান, আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়া সদরে শেখ সুলতান আহমদের নেতৃত্বে স্মারকলিপি ক্ষেতমজুরদের দাবি সম্বলিত প্রদান করা হয়। টাঙ্গাইলের নাগরপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও জেলার সাধারণ সম্পাদক আব্দুর রউফ, চন্দ্র বানু, কাঞ্চন দাস, আমেনা বেগম, তফিজ উদ্দিন, আবু বকর সিদ্দিক। সমাবেশ শেষে ইউএনও মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চলের ধানি জমি পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত সকল কৃষক ও বর্গাচাষীদের আগামী ফসল ওঠার আগ পর্যন্ত সরকারি সহায়তা সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা ধানক্ষেত নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও বর্গাচাষীদের ক্ষতিপূরণ, এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ, কৃষি ব্যাংকঋণ মওকুফ, খাল, বিল, নদী পুনরায় খননের দাবি করেন। সভায় বক্তারা হাওরের ইজারা বাতিল করে মৎস্যজীবী সমিতির সদস্যদের বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক সমিতির নেতা মৃত্যুঞ্জয় তালুকদার, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সুভাষ হাজং, সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক রূপক তালুকদার, নগেন্দ্র দাস, বিকাশ দাস, শাহজাহান মিয়া, হারুন মিয়া, আবুল কাসেম, জুয়েল মিয়া প্রমুখ। সমাবেশে সংহতি জানান উপজেলা সিপিবির সভাপতি সিদ্দিকুর রহমান।