মেহনতি মানুষের লড়াই অব্যাহত থাকবে
Posted: 10 মে, 2026
একতা প্রতিবেদক :
সারাদেশে শ্রমিক দিবসের সমাবেশে বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিক শ্রেণীর বিজয়-উৎসবের দিন। আন্তর্জাতিক শ্রমিক সংহতির দিন। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবি, উপযুক্ত মজুরি এবং উন্নত পরিবেশের দাবিতে আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলন গোটা আমেরিকা ছড়িয়ে পড়ে। আন্দোলনকে দমন করার জন্য শিল্পপতি এবং শাসক গোষ্ঠী আক্রমণ পরিচালনা করে। শ্রমিকরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, ফাঁসি বরণ করে হলেও ন্যায় সঙ্গত দাবি আদায়ে তাদের লড়াই অব্যাহত রাখবে।
বগুড়া : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটি নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে। এদিন সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৮টায় বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ৯টায় বর্ণাঢ্য লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সাতমাথাস্থ উদীচী কার্যালয়ে এক আলোচনা সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পু, ফারহানা আক্তার শাপলা, অখিল পাল, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, ক্ষেতমজুর নেতা লিয়াকত আলী কাক্কু, যুবনেতা সাইদুর রহমান পারভেজ এবং ছাত্রনেতা বায়োজিদ রহমান।
বগুড়ায় শেরপুরে সিপিবির উদ্যোগে মহান মে দিবস পালন উপলক্ষে স্থানীয় উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে নিরবতা পালন করা হয়।
উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহার সভাপতিতে এবং শ্রীকান্ত মাহাতোর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির উপজেলা সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, হোটেল শ্রমিক ইউনিয়ন সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বয়লার শ্রমিক ইউনিয়ন সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।
দিনাজপুর : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে মিছিল ও লাল পতাকা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে সকাল ৯টায় মর্ডান মোড় পার্টি অফিসের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা টিইউসির সভাপতি মেহেরুল ইসলাম। বক্তব্য রাখেন, সিপিবির জেলা সাধারণ সম্পাদক ইকবাল হাসান সিদ্দিকী, সদর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়ন নেতা দয়ারাম রায়, ফিরোজ ভূইয়া, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অমৃত রায়, অটোবাইক শ্রমিক নেতা আব্দুর রহমান, মকছেদুর রহমান দুলু, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা রেয়াজুল ইসলাম রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আলতাফ হোসাইন, শ্রীদাম দাস ও দূর্জয় রায়।
ঝিনাইদহ : শ্রম শোষণ রুখে শ্রমিক শ্রেণির সাম্যের সমাজ প্রতিষ্ঠার আহ্বানে ঝিনাইদহে মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে শহরের ডা. কে আহমেদ সড়কস্থ পার্টি কার্যালয়ে থেকে শুরু হওয়া লাল পতাকা মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহান মে আন্তর্জাতিক দিবসে একই স্থানে আয়োজিত মে দিবসের সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা সভাপতি স্বপন বাগচী। বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সংগঠক রবিউল আলম খোকন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, সহকারী সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, জেলা কমিটির সদস্য কে এ শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম মিটুল, ছাত্র ইউনিয়ন জেলা সংগঠক আতিকুজ্জামান প্রমুখ।
মেহেরপুর : সিপিবি মেহেরপুর জেলা কমিটি মহান মে দিবস পালন করে। জাতীয় সংগীত ও ইন্টারন্যাশনাল সংগীত গেয়ে বক্তারা বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন সিপিবি মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কানন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম, মকলেছুর রহমান, ঝন্টু, ঊষা, মাহফুজ।
রংপুর : ‘শ্রম অধিকার প্রতিষ্ঠা কর, শোষণ মুক্তির সংগ্রাম জোরদার কর’-এই স্লোগানকে ধারণ করে রংপুর শহরে লাল পতাকার মিছিল ও সমাবেশ করেছে সিপিবি। সমাবেশে সিপিবি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কাফি সরকার বক্তব্য রাখেন।
গাইবান্ধা : মহান মে দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা শহরে ও দারিয়াপুরে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সকাল ১১টায় জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিতা হাসান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, পলাশবাড়ী উপজেলা সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু, সাঘাটা উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশাল, অটো শ্রমিক নেতা শফিকুল ইসলাম, রিকশা শ্রমিক নেতা গোলজার রহমান প্রমুখ।
এর আগে একটি লাল পতাকা মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে সিপিবি জেলা কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
এছাড়া সকাল ৯টায় কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল শাখার উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। লাল পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল দারিয়াপুর বন্দর প্রদক্ষিণ করে তেঁতুলতলাস্থ হাটখোলায় এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি দারিয়াপুর অঞ্চল সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শহিদুল ইসলাম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া : মে দিবসে সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে শ্রমিকদের শোভাযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি সাজিদুল ইসলাম। বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ মো জামাল, জেলা সহকারী সাধারণ সম্পাদক আল মামুন, সম্পাদকমণ্ডলীর সদস্য আসমা খানম, জেলা কমিটির সদস্য শাহীন খান, জেলা সদস্য ইসহাক, শ্রমিক নেতা আনিসুর রহমান, কৃষক সমিতির জেলা সভাপতি এম এ রকিব, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান প্রমুখ।
শেষে শোভাযাত্রা শ্লোগানে মুখরিত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
বোচাগঞ্জ : মহান মে দিবস উপলক্ষ্যে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ক্ষেতমজুর সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি অরুন কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজার রহমান। এছাড়াও আলোচনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স্বাধীন কুমার রায়, সদস্য আব্দুল আজিজ, সিপিবি নেতা আবদুস সামাদ মাষ্টার প্রমুখ।
সভায় গ্রামে গঞ্জে ক্ষেতমজুর সমিতিকে শক্তিশালী করে অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার জন্য গ্রামীণ মজুরদের প্রতি আহ্বান জানানো হয়।
নারায়ণগঞ্জ : জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের রেশনিং বাসস্থান ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য আলাদা বরাদ্দ দেয়ার দাবি তুলে ধরে মে দিবস-এ শ্রমিক সমাবেশ ও লাল পতাকার মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা শাখা।
চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশ পরবর্তী লাল পতাকার একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বক্তব্য রাখেন প্রধান অতিথি সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, টিইউসির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সভাপতি আ. হাই শরীফ, সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন, সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) জেল কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী ও হকার নেতা আব্দুস সালাম।
কিশোরগঞ্জ : মহান মে দিবস উপলক্ষে কুলিয়ারচর উপজেলার বাজরা-তারাকান্দি বাসস্ট্যান্ডে ইমরান মার্কেটে সমাবেশ ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কিশোরগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ট্রেড ইউনিয়নের সভাপতি সামছু উদ্দিন এবং সঞ্চালনা করেন সিপিবি কুলিয়ারচর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাগড় আহম্মদ হারিছ ভূইয়া।
প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন সিপিবি কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. হাবিল বাঙালী, উদীচী কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ইকবাল খান, সিপিবি নেতা ডা. রফিকুল ইসলাম, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি লোকমান ও সাধারণ সম্পাদক জাহাদ হোসেন, সিপিবি নেতা আনোয়ার হোসেন কাজল, ইউপি সদস্য শ্রীমতী হেনা রানী দাস, বিএনপি নেতা দেলোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন, সিপিবি কুলিয়ারচর উপজেলা কমিটির সদস্য শফিকুল ইসলাম, দুলাল চন্দ্র সূত্রধর, খায়রুল ইসলাম।
চট্টগ্রাম : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ড গঠন করার জন্যে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
চট্টগ্রাম নতুন রেলস্টেশন চত্ত্বরে টিইউসি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মছিউদদৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, নাভানা ব্যাটারীজ লি. এর সিবিএ সভাপতি আবু তাহের, মাহাবুবুল হক চৌধুরী, জহিরউদ্দিন মাহমুদ, বেকারী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, শেফ একতা সংগঠনের সভাপতি মোসলেহউদ্দিন শান্ত, গার্মেন্ট টিইউসির সাধারণ সম্পাদক নুরুল আবছার লিটন, আদিবাসী শ্রমিক কল্যাণ ফোরামের সভাপতি রমেল চাকমা, টোটাল গ্যাস এর শ্রমিক নেতা আব্দুর রহিম। সমাবেশ পরিচালনা করেন বন্দর সিবিএর সাবেক নেতা নুরুচ্ছাফা ভুঁইয়া। সমাবেশের পর মিছিল রাজপথ অনুষ্ঠিত হয়।
একই দিনে, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে কদমতলী মোড়ে সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি রাহাতউল্লাহ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল আবছার লিটন, সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, রিংকু দে, রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক তালহা মাহমুদ চৌধুরী। পরে একটি মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।
অপরদিকে, চট্টগ্রাম বেকারী এন্ড কনফেকশনারী ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসে আয়োজিত সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের বেকারী শিল্প কারখানায় বে-আইনী শ্রমিক ছাঁটাই ও নির্যাতন ভয়াবহ রূপ ধারণ করেছে বলে অভিযোগ করে অবিলম্বে তা বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
শ্রমিক নেতা জসিমউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি টিইউসির সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদ, শেফ একতা সংগঠনের সভাপতি মোসলেহউদ্দিন শান্ত, শ্রমিক নেতা হাবিবুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। পরে একটি মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।
ফৌজদারহাট-বাড়বকুণ্ড : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ফৌজদারহাট-বাড়বকুণ্ড শিল্পাঞ্চল কমিটি ও নাভানা ব্যাটারিজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে সীতাকুন্ড বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে লতিফপুর পাকা রাস্তার মাতা নাভানা ব্যাটারিজ লিমিটেড গেট প্রাঙ্গনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড কেন্দ্র (টিইউসি) ফৌজদারহাট-বাড়বকুন্ড শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও নাভানা ব্যাটারিজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা আবু তাহের, সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মছিউদদৌলা, উপস্থিত ছিলেন প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বক্কর সিদ্দিকী, এরোমা টি ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, আরো উপস্থিত ছিলেন নাভানা ব্যাটারিজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সহ-সভাপতি সেরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিন হোসেন। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
পটিয়া : মে দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় এক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে বিকাল ৩টায় মে দিবস উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আবদুর রহমান রুবেলের সঞ্চালনায় ও জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাই লাল দাশ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মে দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব মদিনা বেগম। আরও বক্তব্য রাখেন সিপিবি দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক শেহাব উদ্দীন সাইফু, কৃষিবিদ শ্যামল বিশ্বাস, আরেফিন টেক্সটাইলের জিএম যদু রঞ্জন চৌধুরী, দর্জি কারিগর ইউনিয়নের পটিয়া উপজেলার সদস্য সচিব মো. মিজান, হাইদগাঁও কৃষক নেতা উজ্জ্বল চৌধুরী, নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতা মো. সোলেমান, চন্দনাইশ উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক শিমুল ধর, চতুর্থ আন্তর্জাতিক বাংলাদেশ সেকশনের সদস্য মোর্শেদ আলম প্রমুখ।
বোয়ালখালী : সিপিবি বোয়ালখালি উপজেলা কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে সমাবেশ ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়। সকালে পার্টি কার্যালয়ে উপজেলা কমিটির সভাপতি জামাল আবদুল নাসেরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সেহাবউদ্দিন সাইফু। প্রধান আলোচক ছিলেন সিপিবি দক্ষিণ জেলা কমিটির সভাপতি কানাই দাশ।
সভা শেষে লাল পতাকার মিছিল উপজেলা সদর পরিক্রমা করে। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মহিব উল্লাহ খান, শ্যামল বিশ্বাস, শৈবাল আদিত্য, কাজল বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুকান্ত শীল প্রমুখ।
ঈশ্বরদী : সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটির উদ্দ্যোগে পহেলা মে সকালে ঈশ্বরদী রেলগেটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ।
বরিশাল : সিপিবি বরিশাল জেলা কমিটির উদ্যোগে মহান মে দিবস পালিত হয়। নাজিরমহল্লা সড়কে মহান মে দিবসের ওপর আলোচনা ও উদীচী শিল্পীগোষ্ঠী সঙ্গীত পরিবেশন করে। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান সেলিম। বক্তব্য রাখেন একে আজাদ, দুলাল মজুমদার, জেকেমুকুল, নূর হোসেন হাওলাদার, তুষার সেন, জোস্না বেগম, নাসির হোসেন। সভা সঞ্চালনা করেন বিপ্লব দাস।
এছাড়াও, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, বরিশাল জেলা ইমারত নির্মাণ (স্যানীটারি এন্ড প্লাম্বার শ্রমিক ইউনিয়ন), রিক্সা-ভ্যান-ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটি, কার্গো-টলার-বলগেট শ্রমিক ইউনিয়ন, নৌযান শ্রমিক ফেডারেশন, বরিশাল স্টীল ফার্নিচার শ্রমিক ইউনিয়ন, বরিশাল উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে বরিশাল ফলপট্টি রোডে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। এরপর একটি লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। জেলা কমিটি সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মিজানুর রহমান সেলিম, হিরণ কুমার দাস, নারী নেত্রী পুষ্পা চক্রবর্তী, মোসলেম সিকদার, আখতার রহমান স্বপ্রু, জে কে মুকুল, বনী তালুকদার, দেলোয়ার, শেখ আবুল হাশেম, বিপ্লব দাস, জোন্সা বেগম ও নূর হোসেন হাওলাদার, ছাত্র নেতা নাহিদ প্রমুখ। সভা পরিচালনা করেন তুষার সেন।
ঠাকুরগাঁও : গানে গানে মহান মে দিবস উদযাপন করা হয়েছে উদীচী। ঠাকুরগাঁও চৌরাস্তায় সংগঠনের জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে এ আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা।
এসময় একক সঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীত ও ফোক গানের শিল্পী মীর ছানোয়ার হোসেন ছানু, গণসঙ্গীত শিল্পী জ্যোতিষ চন্দ্র বর্মন, সুচরিতা দেব। পরে সহ-সভাপতি অমল টিক্কুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সদর উপজেলা সিপিবির সভাপতি চৌধুলী আনোয়ার হোসেন প্রমুখ।
রাজবাড়ী : মহান মে দিবস উপলক্ষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে। ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান সামনে রেখে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচীর মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
শহরের আজাদী ময়দান সংলগ্ন এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুক্তফ্রন্টের আহ্বায়ক ও জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া। যুক্তফ্রন্টের সদস্য ধীরেন্দ্র নাথের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাতীয় গণফ্রণ্টের সম্বয়ক সদস্য ছমির উদ্দিন, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সুশান্ত কুমার রায়, বালিয়াকান্দি উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা দাউদ খান, জাতীয় গণফ্রন্ট জেলা কমিটির সদস্য মো. শাহজাহান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য আব্দুল কাদের, সদস্য রেবেকা মহুয়া।
ডিমলা : গত ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিপিবি নীলফামারী জেলার ডিমলা উপজেলা কমিটি মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাহাবুব ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মনি সিংহ, আমিনুর ইসলাম প্রমুখ। সভা শুরুর আগে লাল পতাকা মিছিল ডিমলা শহর প্রদক্ষিণ করে এবং শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
খুলনা : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের উদ্যোগে পিকচার প্যালেস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা সভাপতি এস এ রশীদ, কেন্দ্রীয় সদস্য মনোজ দাশ, খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর সাবেক সভাপতি ও হকার্স ইউনিয়নের উপদেষ্টা মিজানুর রহমান বাবু, সদর থানা সভাপতি তোফাজ্জল হোসেন, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, খালিশপুর থানা সভাপতি রিয়াজুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা এস এম ফরিদুজ্জামান, আব্দুল হালিম, গাজী আফজাল, ফজলুল রহমান, পলাশ দাশ, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, মির ওবায়দুর রহমান, মিনুরানী পাল, দীপু গাইন, নীরজ রায়, কামরুল ইসলাম খোকন, আফজাল হোসেন রাজু, টিইউসি নেতা এস এম চন্দন, ওয়াহিদুর রেজা বিপলু, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতা ইসমাইল হোসেন, আরমান প্রমুখ। সমাবেশ শেষে লাল পতাকা র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।