মানবিক বিশ্ব গড়তে সংগ্রাম
অব্যাহত রাখার অঙ্গীকার
Posted: 10 মে, 2026
একতা প্রতিবেদক :
দেশের ঐতিহ্যবাহী সুপ্রাচীন ও সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে ৮ মে বিকাল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন, খেলাঘরের উপদেষ্টা শিল্পী আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন ইমিরেটস শিল্পী রফিকুন নবী, সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন শিল্পী আনোয়ার হোসেন।
আলোচনা করেন, সভাপতিমণ্ডলের সদস্য আবু সাঈদ, রথীন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা প্রকৌশলী আলী ইদরিস, চিকিৎসক লেলিন চৌধুরী, আয়াত আলী, এনামুল ইসলাম জিন্না, বাদল রায়, প্রকৌশলী শ্যামল বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও তাহমিনা সুলতানা সাথী, কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রেজাউল কবীর, ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আকতার হোসেন।
এসময় খেলাঘরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতে সকল বাধা প্রতিবন্ধকতা প্রতিরোধ করে শিশুদের অধিকার বাস্তবায়নে খেলাঘর কাজ করে যাবে। দেশের শিক্ষা-সংস্কৃতি ও মানবিক বিশ্ব গড়তে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে।
সেজন্য ঐক্যবদ্ধভাবে সমস্বরে কাঁধে কাঁধ মিলিয়ে ঐতিহ্যবাহী সংগঠন খেলাঘরকে এগিয়ে নিয়ে যাবার অঙ্গীকার করেন তারা।
আলোচনা সভা শেষে খেলাঘর ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলার দুই শতাধিক ভাই-বোন তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
এর আগে ২ মে বিকেল ৫টায় পুরানা পল্টনস্থ ‘দৈনিক সংবাদ’ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খেলাঘরের ভাইবোনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম ও বার্তা সম্পাদক সালাম জুবায়েরের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে খেলাঘরের সঙ্গীতের মাধ্যমে দৈনিক সংবাদের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ৭৪ প্রতিষ্ঠাবার্ষিকী প্রথম পর্যায়ের অনুষ্ঠান উদযাপন করা হয়।
উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ডা. আবু সাঈদ, এনামুল ইসলাম জিন্না, হাসান তারেক, হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল কবীর, প্রণয় সাহা, সম্পাদক আমিনুল রানা, আকতার হোসেন, মারুফ হোসেন, শিশির চক্রবর্তী, শাহীন আক্তার, ফারুক মাসিন, নসরু কামাল খান, আশোকেশ রায়, শিল্পী আক্তার, হাফিজুর রহমান মিন্টু, সুনীল সরকার, সদস্য গোলাম আব্বাস, তৌহিদ রিপন, আহমেদ জামিল সেলিম, জাকির হোসেন কামাল, সুবর্ণা আরফিন, শামিনা জাহান, অপিয়াস, ফকরুল ইসলাম, মোজাম্মেল আলীম, লাকী আক্তার, আদেল মোহাম্মদ, খেলাঘর মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাশেদ আলী নয়ন, মনসুর হিল্লোল মনির, রঞ্জন মাহমুদ বেলাল, ডা. সৈয়দা জারকা জহির, শামীম হোসেন, সহসভাপতি আনিসুল বিপ্লব, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক, জহিরুল ইসলাম স্বপন, (ভারপ্রাপ্ত), সদস্য কামরুল হাসান, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাহবুবুর রহমান শিপন, সদস্য আহসান হাবীব খান রিপন ও সৌমেন পোদ্দার প্রমুখ।