সিপিবি খুলনা মহানগর সম্পাদকমণ্ডলীর সভা
Posted: 03 মে, 2026
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের উদ্যোগে মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে মহানগর সম্পাদকমণ্ডলীর প্রস্তুতি সভা গত ২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মোস্তাফিজুর রহমান সোহেল, টিইউসি নেতা এস এম চন্দন, তোফাজ্জেল হোসেন, ওয়াহিদুর রেজা বিপলু প্রমুখ। সভায় পহেল মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পিকচার প্যালেস মোড়ে সমাবেশের সিদ্ধান্ত হয়। শোভাযাত্রা ও সমাবেশে পার্টি, টিইউসি এবং সব স্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি