‘ভাষা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
Posted: 01 মার্চ, 2026
নারায়ণগঞ্জ সংবাদদাতা :
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার ৮৭ তম সাহিত্য আড্ডা গত ২৬ ফেব্রুয়ারি বিকাল তিনটায় নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুলকা নগর পাঠাগার ও মিলায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল ‘ভাষা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা’ শীর্ষক আলোচনা, কবিকন্ঠ কবিতা পাঠ, আবৃত্তি ও গান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শহিদুল আলম নান্নু। আলোচনা সভায় ‘ভাষা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস। আলোচনায় অংশগ্রহণ করেন, প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেন, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, রাজলক্ষী, কবি সেলিম ভূঁইয়া, সদস্য নির্মল সাহা, শুক্কুর মাহমুদ জুয়েল, জয়নুল আবেদীন জয়, কবি মিথুন খান ও নারী নেত্রী মুন্নি সর্দার ও ছাত্র নেতা অয়ন্ত প্রমুখ।
অনুষ্ঠানে কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি জহিরুল ইসলাম মিন্টু, তিথি সুবর্ণা, কবি হাবিব সিদ্দিকী, মৃত্যুঞ্জয় দত্ত, কবি মিথুন খান, কবি ইয়াদী মাহমুদ, পল্লবী প্রত্যাশা, কবি মরিয়ম কবিতা, কবি রিতা রহমান প্রমুখ।