‘হিস্যা’
একতা প্রতিবেদক ঃ
বিএনপি গত ১৭ বছর ধরে শুধু ‘ত্যাগ’ করে এসেছে। তারা কোথাও কোনো ‘হিস্যা’ পাননি। এখন যেহেতু সময় এসেছে ফলে তাদের ‘হিস্যা’ তো দিতেই হবে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলায় খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ ভিজিএফ কার্ড থেকে দাবি করা কার্ড না পেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। আর এই হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ১৯ মে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন বিএনপি সভাপতি আনিস মণ্ডলসহ কয়েকজন রামদা হাতে ইউপি সচিব মোস্তফা হালিম সিদ্দিকীর দিকে তেড়ে যাচ্ছেন। অন্য একটি ভিডিওতে বৈঠক চলাকালে কয়েকজনকে চেয়ারম্যানের দিকে তেড়ে আসতে দেখা যায়।
ইউপি সচিব মোস্তফা হালিম সিদ্দিকী বলেন, ‘মোট ৬১৬টি ভিজিএফ কার্ড এসেছে। বিএনপি নেতারা সাড়ে ৪০০ কার্ড দাবি করেছিলেন। তাদের দেড়শ কার্ড নিতে বলা হয়েছিল। কিন্তু তারা জামায়াতকে কোনো কার্ড দিতে রাজি ছিলেন না। এক পর্যায়ে কার্ড ছিনিয়ে নেওয়ার জন্য আমার গলায় অস্ত্র ঠেকানো হয়।’
তিনি বলেন, ‘বিএনপি নেতা আনিস মণ্ডলসহ ১০ থেকে ১৫ জন দেশি অস্ত্র নিয়ে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং আমাকে মারধর করেন।’
কার্ড নেওয়ার বিষয়ে মোবাইল ফোনে ফুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনিসুজ্জামান বলেন, ‘ঘটনা সত্য। ভিজিএফ কার্ডের ভাগাভাগি নিয়েই এ ঘটনা ঘটেছে।’
কার্ড নেওয়ার অভিযোগ অস্বীকার করে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মণ্ডল বলেন, ‘ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রামের এক যুবকের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগে আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে সেখানে গিয়েছিলাম।’
প্রথম পাতা
ফুটবলকে কোথায় নিয়ে যাচ্ছেন ইনফান্তিনো?
সারা বছর কাজের নিশ্চয়তা ও রেশনিং চালুর দাবি
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে সিপিবির শোক
‘কৌশলবিদ’
দেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নিন্দা ও ক্ষোভ প্রকাশ
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
ডেঙ্গু, হাম ও উপসর্গে প্রাণহানি বাড়ছেই
রাষ্ট্রায়ত্ত শিল্পসম্পদ বেসরকারি পুঁজির হাতে তুলে দেয়ার উদ্যোগ বন্ধ কর
চব্বিশের গণঅভ্যুত্থান, অভ্যুত্থান-পরবর্তী রাজনীতি ও বামপন্থিদের দায়
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন