অতিবিরল ফুটকি

Posted: 14 ফেব্রুয়ারী, 2016

মৌলভীবাজার প্রতিনিধি: অতিবিরল দেখতে অনেক ক্ষুদ্র পাখিটির নাম পাতারি ফুটকি। এর ইংরেজি নাম ডধৎনষবৎ। দূর হিমালয় পর্বত হলো তার মূল আবাসস্থল। কিন্তু মৌলভীবাজারে অবস্থিত এশিয়ার বৃহত্তম হাওড় হাকালুকিতে শুধু এর অস্তিত্ব মেলে। বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্যমতে, প্রথমবারের মত বাংলাদেশে নিশ্চিত হওয়া গেরো অতি বিরল পাতারি ফুটকির অস্তিত্ব। এর আগে তিনবার তাকে দেখার রেকর্ড থাকলেও ২০১৫ সালে সন্দেহাতীতভাবে পাতারি ফুটকি থাকার প্রমাণ পাওয়া গেছে হাকালুকি হাওড়ে। পাখি বিশেষজ্ঞদের মতে, ঘাসের শিকড়ের নিচ দিয়ে চলা পোকা শিকার করে খাওয়ার জন্য অপূর্ব এই ক্ষুদে পাখির সাথে যেন পাখির চেয়ে ইঁদুরের মিলই বেশি। বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক জানান, ‘শুধুমাত্র হাকালুকি হাওড়ে এই পাতারি ফুটকি পাখির অস্তিত্ব পাওয়া গেছে।’ পাতারি ফুটকি ছাড়াও উল্লেখযোগ্য কিছু পাখির দেখা মেলে হাকালুকি হাওড়ে। যেমন- তিলা ঝাড় ফুটকি, পালাসি ফড়িং ফুটকি, বৈকাল ঝাড় ফুটকি এবং লাল চাঁদি ফুটকি। তবে সবচেয়ে বেশি দেখা যায় মেটে ফুটকি।