জাতীয় সমাবেশ সফল করার আহ্বান ক্ষেতমজুর সমিতির
Posted: 20 সেপ্টেম্বর, 2026
একতা প্রতিবেদক :
ক্ষেতমজুর সমিতির জাতীয় সমাবেশ সফল করার আহ্বানে সারাদেশে পথসভা, কর্মীসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় নেতৃবৃন্দ বলেছেন, রেশন, পেনশন, কাজের দাবিতে ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের ঐক্যবদ্ধ হতে হবে। গরিবদের নামে বরাদ্দ থাকলেও তার বড় অংশই লুটপাট হয়ে যায়। বরাদ্দ লুটপাটকারীদের রুখে দাঁড়ানোরও আহ্বানেই এই সমাবেশ।
সভাগুলোতে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার, সাংগঠনিক কাজ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন উপজেলা ও গ্রাম কমিটির সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। রেশন, পেনশন, কাজের দাবি নিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন ছাড়া দাবি আদায় হবে না।
লালমনিরহাট : লালমনিরহাট ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির বর্ধিত সভা গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরেশ কর। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, হাতিবান্ধা উপজেলার সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী রেজাউল, শাহানাজ বেগম, আদিতমারী উপজেলার সাধারণ সম্পাদক বাহার তালুকদার, কালীগঞ্জের রফিকুল ইসলাম।
সভায় সংগঠন শক্তিশালী করা ও ৪ ডিসেম্বর সমাবেশ সফলে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
শেরপুর : গত ৪ সেপ্টেম্বর শেরপুর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মাসুদ ইবনে শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান, আবু আহম্মদ খান বাবুল, সোলায়মান আহমেদ, রুহুল আমিন, শাহাবুদ্দিন, রফিকুল ইসলাম।
জামালপুর : জেলার সরিষাবাড়ি উপজেলা কমিটির সভা গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি আব্দুল করিম, সোহেল রানা, হারুন অর রশিদ, আব্দুল হাকিম, রসুল মামুদ, উমর আলী।
ইসলামপুর উপজেলা কমিটির সভা ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাহারুল হক, আব্দুর রশিদ, বাদশা শেখ, জিনজার আলী প্রমুখ।
মাদারগঞ্জ উপজেলা কমিটির সভা গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ফেলু মিয়ার সভাপতিত্বে সভায় আলোচনা করেন ফজলুর রহমান, আব্দুল করিম, মহসিন মিয়া, মোয়াজ্জেম, মোহাম্মদ, সুরুজ আলী প্রমুখ।
বগুড়া : বগুড়া জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সাহা সন্তোষ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, শুভ শংকর গুহ বাবন, নিমাই চন্দ্র ঘোষ, শামসুল হক ভোলা প্রমুখ। নেতৃবৃন্দ সংগঠনের সদস্য সংগ্রহ, বিভিন্ন উপজেলা ও গ্রাম কমিটির গঠনের সিদ্ধান্ত হয়। ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা কমিটির সভা গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফজলুর রহমান, উপেন্দ্র সরকার, সুনীল রায়, আখতারুল ইসলাম রাজু প্রমুখ। সভায় নেতৃবৃন্দ রেশন পেনশন কাজের দাবিতে জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানান।
রংপুর : রংপুর জেলা কমিটির বর্ধিত সভা গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। শাহাদাত হোসেন খোকার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান, লোকমান হোসেন, আজগর আলী, বিপুল চন্দ্র বর্মন, মুরাদ হোসেন, হেমন্ত রায় প্রমুখ।
টাংগাইল : ক্ষেতমজুর সমিতি টাংগাইল জেলা কমিটির বর্ধিত সভা গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি মীর নাসিমুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্ণব সরকার, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বজলুর রহমান, কাঞ্চন রাণী মন্ডল, রুমানা বেগম, ময়না বেগম, আব্দুস সামাদ, আব্দুল লতিফ, তফিজ উদ্দিন, আমেনা বেগম প্রমুখ।
সভায় ক্ষেতমজুর সমিতির জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার, সাংগঠনিক কাজ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন উপজেলা ও গ্রাম কমিটির সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।