পার্টিকে শক্তিশালী করার আহ্বান

Posted: 31 মে, 2026

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় উপজেলায় ‘মিট দ্য কমরেডস’ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে একদিকে প্রান্তিক পর্যায়ের সমস্যাগুলি জানার সুযোগ হচ্ছে, পাশপাশি পার্টির আহ্বান মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। এ ধারাবাহিকতায় ‘সমাজতন্ত্রের লক্ষ্যে-বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করো, সমাজ বিপ্লবের লক্ষ্যে-বিপ্লবী পার্টি ও বিপ্লবী শৃঙ্খলা গড়ে তোল’ শ্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ময়মনসিংহ নগর কমিটির আয়োজনে ‘মিট দ্যা কমরেডস’ অনুষ্ঠিত হয়েছে। ২২ মে ২০২৬ শুক্রবার সকালে উদীচী-মহিলা পরিষদ ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে নগর কমিটির শহরের শাখাসমূহ, ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, গফরগাঁও উপজেলা শাখা, সদর উপজেলার চর কালীবাড়ী শাখা ও জেলা কমিটি সংশ্লিষ্ট শাখাসমূহের কমরেডরা অংশগ্রহণ করেন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। সভপতিত্ব করেন নগর কমিটির সভাপতি ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক লীলা রায়। আলোচনা করেন ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত। সঞ্চালনা করছেন নগর কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আল আমিন আহমেদ জুন। কেন্দ্রীয় কমিটির চিঠি পাঠ করেন নগর কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিরুল আমিন রুবেল। আরও বক্তব্য রাখেন :প্রদীপ চন্দ্র কর, আব্দুর রব মোশাররফ, সুশান্ত দেবনাথ খোকন, গোলাম হক, রবীন্দ্র ভট্টাচার্য্য, সাইফুস সালেহীন, সামিয়া সারওয়ার, সারওয়ার কামাল রবীন, মরিয়ম বেগম ময়না, শায়লা শারমিন জেনি, ফেরদৌস খান, তপন বর্মন, অনিক সরকার উদয় আবু সাইদ খান, শিপন হৃদয়, মোকছেদুর রহমান জুয়েল, জামাল উদ্দিন, মৃদুল সান্যাল। ঠাকুরগাঁওয়ে সিপিবির কেন্দ্রীয় কর্মসূচি মিট দ্য কমরেডস অনুষ্ঠিত হয়েছে গত ১৬ মে। জেলা উদীচী কার্যালয়ে এ উপলক্ষে সাধারণ সভার আয়োজন করে সিপিবি সদর উপজেলা কমিটি। সভায় সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সিপিবির কেন্দ্রীয় সংগঠক ও যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য ত্রিদ্বীপ কুমার সাহা, জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আবু সায়েম, সম্পাদকমণ্ডলীর সদস্য আবেদ হোসেন, সৈয়দ মিজানুর রহমান, রেজওয়ানুল হক রিজু, সদর উপজেলা সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, শাখা সম্পাদক অমল টিক্কু, মহেশ্বর চন্দ্র বর্মন, রফিকুল ইসলাম, দ্বিপেন্দ্র নাথ রায়, গিয়াস উদ্দীন, রথীন্দ্র নাথ রায়, সদস্য প্রিঙ্গলা রানী, সাদেকুল ইসলাম, প্রফুল্ল চন্দ্র বর্মন, বাচ্চু আলম প্রমুখ। কেন্দ্রীয় সংগঠক ত্রিদ্বীপ কুমার সাহা জানান, মিট দ্যা কমরেডস কর্মসূচি সারা দেশের প্রত্যেকটি উপজেলা ও শাখায় অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার সকল উপজেলায় সাধারণ সভার মাধ্যমে মিলিত হচ্ছি। এই সভায় বিভিন্ন শাখার পার্টি সদস্য ও প্রার্থী সদস্যরা উপস্থিত হচ্ছেন। এতে প্রান্তিক পর্যায়ের সমস্যাগুলি জানার সুযোগ হচ্ছে এবং পার্টির মেসেজ পৌঁছে দেওয়া হচ্ছে। এসব সভা থেকে পার্টিকে শক্তিশালী করে যেন তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারে। তিনি জানান, গত নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী অসম বাণিজ্য চুক্তি করা হয় তা বাতিলের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলার জন্য কমরেডদের দিক নিদের্শনা দেওয়া হচ্ছে। গত ইনটেরিম সরকারের ব্যর্থতার দায়ে হাম রোগে আক্রান্ত হয়ে যে শিশুদের মৃত্যু হচ্ছে, তার জন্য দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান বক্তারা।