ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমাবেশ

Posted: 17 মে, 2026

পটুয়াখালী সংবাদদাতা : বাংলাদেশ কৃষক সমিতি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে গত ৬ মে বেলা ১১ টায় সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে কৃষকের ফসলের লাভজনক দাম-লটারি প্রথা বাতিল করে সরাসরি কৃষককের কাছ থেকে ধান-চাল ক্রয়ের দাবিতে সমাবশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ভারী বর্ষনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান-স্লুইজ গেইট দখলমুক্ত করার ও খাল খননের দাবিতে কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি. এম মাহবুবুবর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার সম্পাদক নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন ও নীলগঞ্জ ইউনিয়নের কৃষক নেতা কালাম মিয়া। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করে। এছাড়াও, গত ৪ মে একই দাবিতে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক কৃষক অংশ নেয়।