বগুড়ার শেরপুরে ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন

Posted: 26 এপ্রিল, 2026

বগুড়ায় শেরপুর উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে মিজানুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, সিপিবি উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, জাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মিজানুর রহমানকে সভাপতি সাহিনুর রহমানকে সাধারণ সম্পাদক এবং সহিদুল ইসলামকে সংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট গ্রাম কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি