ঈশ্বরদী-আটঘরিয়ায় সোহাগ হোসেন

Posted: 01 ফেব্রুয়ারী, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সোহাগ হোসেন। কাস্তে প্রতীকের এই প্রার্থী এলাকায় ন্যায় ও সাম্যভিত্তিক সমাজ গড়ার অঙ্গিকার নিয়ে গণসংযোগ করছেন। তিনি এরই মধ্যে ভোটারদের সাড়াও পেয়েছেন। জয়নাল আবেদীন ও বানেরা বেগমের সন্তান সোহাগ হোসেন ১৯৮৬ সালের ১ জানুয়ারি পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারখালীতে জন্মগ্রহণ করেন। বর্তমানে সিপিবি পাবনা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শ্রমজীবী মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভোটের মাঠে নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন তিনি।