বৈষম্যহীন রাষ্ট্র চাইলে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করুন

পোস্টের তারিখঃ ০৫ অক্টোবর, ২০২৫

একতা প্রতিবেদক : রাষ্ট্রে সবচাইতে শোষিত-নিপিড়ীত হয় শ্রমিক, তাদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া বৈষম্যহীন সমাজ-রাষ্ট্র গঠন সম্ভব না তাই বৈষম্যহীন রাষ্ট্র চাইলে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। গত ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় কামরাঙ্গীরচর থানা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের দ্বিতীয় সম্মেলনের উদ্বোধনী শ্রমিক সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান। সমাবেশে বক্তারা বিআরটিএ কর্তৃক যৌক্তিক নীতিমালা প্রণয়ন ও ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবিও জানান। সমাবেশে শ্রমিকনেতা আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা রাগীব আহসান মুন্না, সভাপতি আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কামরাঙ্গীরচর থানা কমিটির মহির মোল্লা, আব্দুল হান্নান, জাহিদ হোসেন প্রমুখ। পরে সম্মেলনে মো. নিজামকে সভাপতি, আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক, শাহ আলমকে সহ-সাধারণ সম্পাদক ও আব্দুল হান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কামরাংগীরচর থানা কমিটি গঠন করা হয়।