নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সিপিবির শুভেচ্ছা বিনিময়

Posted: 05 অক্টোবর, 2025

নারায়ণগঞ্জ সংবাদদাতা : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনের খোঁজ খবর নিতে নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির জেলা নেতৃবৃন্দ। এসময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন। গত ১ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিপিবির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তীর নেতৃত্বে জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সদস্য সুজয় রায় চৌধুরী, শিশির চক্রবর্তী, ইকবাল হোসেন ও বিজয় কর্মকারসহ অন্য নেতৃবৃন্দ রামকৃষ্ণ মিশন, আমলাপাড়া, উকিলপাড়ায়, পালপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক বিদ্বেষ, সংঘাত, সহিংসতা সৃষ্টিকারী উগ্র মৌলবাদী গোষ্ঠীর সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের ধারায় দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।