প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থের রাষ্ট্রীয় নীতি গ্রহণ করুন
Posted: 01 জুন, 2025
একতা প্রতিবেদক :
এদেশের মানুষ তার অর্থনৈতিক ও সামাজিক মুক্তির আকাঙ্খায় লড়াই করে পাকিস্তান শাসকদের থেকে মুক্ত হয়েছিল। সেই মুক্তির আকাঙ্খা পূরণ না হওয়ায় বাংলাদেশকে শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ার লক্ষ্যে ৯০ এবং ২৪ এ অভ্যুত্থান সংগঠিত করে। সকল শহীদ ও সংগ্রামী জনতার ত্যাগকে সার্থক করতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থের রাষ্ট্রীয় নীতি গ্রহণ করতে হবে।
গত ২৪ মে মঙ্গলবার বিকেল ৫টায় নওগাঁ জেলার অস্থায়ী কার্যালয়ে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নওগাঁ জেলার ১ম সম্মেলনে নেতৃবৃন্দ এসকল কথা বলেন। সম্মেলনে শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উদিচী সভাপতি উৎপস সাহা, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য আলীমুর রেজা রানা, সংগঠনের রানীনগর উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সামিউল আলম খান তুষার, শ্রমিক নেতা রাজু আহমেদ, মিন্টু কুমার দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা সিন্ডিকেট ভেঙ্গে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান।
সম্মেলনে রাজু আহমেদ কে সভাপতি, আলীমুর রেজা রানা কার্যকরী সভাপতি, ময়নুল ইসলাম সাধারণ সম্পাদক ও সামিউল আলম খান তুষেরকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মিন্টু কুমার দাস কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়।
সম্মেলনে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগঠন গড়ে তোলার আহ্বান জানানো হয়।