সড়কে ৭ ক্ষেতমজুর নিহতের ঘটনায় ক্ষতিপূরণের দাবি
একতা প্রতিবেদক :
কুমিল্লার দাউদকান্দিতে গত ১৪ এপ্রিল রাতে ট্রাক খাদে পড়ে সাতজন ধানকাটা শ্রমিকের নিহতদের ঘটনায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার এক বিবৃতিতে বলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে একদল ক্ষেতমজুর দিনাজপুর থেকে ধান কাটার কাজের সন্ধানে ট্রাকে করে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে সাতজন ক্ষেতমজুর মৃত্যুবরণ করেন ও অন্যরা মারাত্মকভাবে আহত হন।
খরচ কমাতে এসব দরিদ্র মানুষ কাজের আশায় ট্রাকে যাত্রা করেছিলেন উল্লেখ করে নেতৃবৃন্দ ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের নিরাপদ ও কম খরচে যাতায়াত ব্যবস্থার জন্য সরকারের কাছে দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ধান কাটার এই সময়ে ক্ষেতমজুররা কাজের আশায় বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু তাদেরকে নিরাপদে ও কম খরচে যাতায়াত এবং কর্মস্থলে সঠিক মজুরির নিশ্চয়তার দাবি করেন।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিহত ক্ষেতমজুরদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সরকারি খরচে সুচিকিৎসার দাবি করেন।
প্রথম পাতা
সারাদেশে প্রচার ও গণসংযোগের উদ্বোধন
নির্বাচিত বিএনপি সরকার মব সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যর্থ
ব্যারিস্টার শফিক আহম্মেদের মৃত্যুতে সিপিবির শোক
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ ও লাইসেন্স প্রদানের দাবি
ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কী
কৃষক সমিতির পঞ্চদশ জাতীয় সম্মেলন আগামী ফেব্রুয়ারিতে
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব
‘ভাগ’
জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করুন
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন