‘সত্য’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাঙালির জীবনে বিদ্যুতের আগমন আর নির্গমন এখন আর কোনো বড় খবর নয়, এটা নিতান্তই এক বিরাট খেলা। বিদ্যুৎ কখন আসবে, তার চেয়ে বড় প্রশ্ন হলো—যাচ্ছে কখন? সবচেয়ে মজার দৃশ্য দেখা যায় বিদ্যুৎ ফেরামাত্র। বিদ্যুৎ আসা মাত্রই পুরো মহল্লা থেকে ভেসে আসে জয়োচ্ছ্বাস, যেন জাতীয় দল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে গেছে! পাড়ার ছেলেরা একযোগে চিৎকার দেয়—‘আইসেএএএ!’ বিদ্যুৎ আমাদের শেখাচ্ছে কীভাবে অল্প আলোতেও জীবনকে উপভোগ করতে হয়, আর অন্ধকারের মধ্যেও ধৈর্য ধরে মোমবাতি খুঁজতে হয়! যদিও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আবার আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চান না। তিনি বলে দিয়েছেন, আর বেশি সময় ধরে ধৈর্য ধরতে হবে না। খুব শিগগির এর সমাধান হবে। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি আগামী দুই সপ্তাহের মধ্যে উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে মানুষের কষ্টে আমরা সমব্যথী। এই মাসের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।’ তবে এটা কৃষিমন্ত্রীর সংসদের দেওয়া বক্তব্যের মত কিনা তাই বা কে জানে। এই তো কৃষিমন্ত্রী আমিন উর রশিদ সংসদের বলেছেন, ‘সারের কোনো সংকট নেই, তবে সরবরাহব্যবস্থায় যারা বিঘ্ন ঘটাচ্ছে তাদের বিচার করা হবে।’একই সঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি মাননীয় সংসদ সদস্যকে স্পষ্টভাবে বলছি, যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি।’ হয়ত এর পর একদিন কেউ এসে বলবে, ‘এদেশে গ্যাসের সংকট নেই। যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি।’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..