ময়মনসিংহে সিপিবির সুধী সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
ময়মনসিংহ সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্যচুক্তি বাতিলের আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূস ও ড. খলিলুর রহমানসহ যারা চুক্তি করেছেন তাদের বিচারের দাবি, জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ে সিপিবির বক্তব্য উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটি আয়োজনে গত ২২ মে বিকালে উদীচী-মহিলা পরিষদ ভবনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত। বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান জুয়েল। সঞ্চালনা করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..