সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করতে হবে
একতা প্রতিবেদক :
সমাজব্যবস্থা বদল না হলে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন।
গত ১ মে মহান মে দিবসে সকাল সাড়ে ৯টায় কমরেড মণি সিংহ সড়কের পার্টির কেন্দ্রীয় অফিস মুক্তিভবনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মহান মে দিবসে নতুন করে শপথ নিয়ে শ্রমিকশ্রেণিকে সকল প্রকার শোষণ-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তীব্র সংগ্রাম গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই শ্রমিকশ্রেণির অধিকার আদায় করে নিতে হবে। শ্রমিকশ্রেণির লাল ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরতে হবে। মে দিবসের বিপ্লবী প্রেরণায় উজ্জীবিত হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির কন্ট্রোল কমিশনের সদস্য মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা মহান মে দিবস উপলক্ষে শ্রমিকশ্রেণিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তারা অবিলম্বে বন্ধ কল-কারখানা চালু, গার্মেন্টসহ সকল ক্ষেত্রের শ্রমিকদের শ্রমসময় ৮ ঘণ্টা, সকল সেক্টরে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমআইন সংশোধন করে যুগোপযোগী করা, পর্যায়ক্রমে শ্রমিকদের জন্য রেশন ও বাসস্থানের ব্যবস্থা করা, মালিকশ্রেণির অবহেলাজনিত বিভিন্ন ঘটনায় নিহত-আহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, ছাঁটাই-হামলা-মামলা-নির্যাতন বন্ধ করার দাবি জানান।
প্রথম পাতা
মে দিবসের শুভেচ্ছা
দেশবিরোধী-অসম চুক্তি কার্যকর হওয়ার আগেই বাতিল কর
হাওরের পারে পারে কাঁদছে কৃষক
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
শ্রমিক নেতা আব্দুস সালাম বাবুলের মৃত্যুতে শোক
অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠন করতে হবে
বাণিজ্য চুক্তি বাতিল করতে সরকারকে বাধ্য করতে হবে
বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়ার নিন্দা
বজ্রপাতে মৃত্যু বন্ধে কার্যকর ব্যবস্থার দাবি ক্ষেতমজুর সমিতির
ক্ষতিগ্রস্ত কৃষকদের রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন