বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় উদ্যোগে চালু করার আহ্বান স্কপের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতৃবৃন্দ জানান, সরকার প্রধান বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান বৃদ্ধির জন্য বন্ধ কলকারখানাসমূহ চালু করার ওপর গুরুত্ব দিয়েছেন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কমিটি গঠন করে দিয়েছেন যা প্রশংসাযোগ্য এবং শ্রমিকদের আশাবাদি করেছে। কিন্তু সরকার প্রধানের ঘোষণার পর দায়িত্বপ্রাপ্তরা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে, কারখানাগুলি ব্যক্তি মালিকানায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের শ্রমজীবী মানুষেরা অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে এই ধরণের বক্তব্যে উদ্বিগ্নতা প্রকাশ করছে, বন্ধ কলকারখানাসমূহ বেসরকারি বা ব্যক্তি মালিকানায় হস্তান্তরের যেকোনো উদ্যোগের বিরোধিতা করছে এবং উক্ত কলকারখানাসমূহ রাষ্ট্রীয় উদ্যোগে আধুনিকায়ন করে চালু করার দাবি জানাচ্ছে। গত ১১ মে স্বন্ধ্যা ৬ টায় ঢাকায় তোপখানা রোডে টিইউসি অফিসে স্কপের সভা থেকে এ দাবি জানানো হয়। স্কপের যুগ্ম সমন্বয়ক নুরুল আমিনের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক এএএম ফয়েজ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্কপ নেতা আব্দুল কাদের হাওলাদার, আনোয়ার হোসেন, মাহবুবুল আলম, কাজী রুহুল আমিন, রাজেকুজ্জামান রতন, শামিম আরা, আহসান হাবিব বুলবুল, জাকারিয়া হোসেন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন বাজেটে বন্ধ কলকারখানা আধুনিকায়ন ও চালুকরার পাশাপাশি নতুন শিল্প কলকারখানা স্থাপনের জন্য বিশেষ বরাদ্দ রাখতে হবে। এ ব্যাপরে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ ২০ মে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবির যৌক্তিকতা বিস্তারিত আকারে তুলে ধরবে। নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়, শ্রমিকদের না জানিয়ে শ্রম ভবন থেকে সচিবালয়ে স্থানান্তরের নিন্দা এবং অবিলম্বে পুনরায় শ্রম ভবন বা সংরক্ষিত এলাকার বাইরে শ্রমিকদের জন্য সহজ যোগাযোগ যোগ্য স্থানে স্থানান্তরের আহ্বন জানান।
শেষের পাতা
বরেণ্য সমাজবিজ্ঞানী এ কে এম সাদ উদ্দিনের প্রয়াণে শোক
‘দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ কর’
ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমাবেশ
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার
৭ দিনের সংবাদ...
দাবি আদায়ে শ্রমিকদের লড়াই অব্যাহত থাকবে
‘শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর’
ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ
সিপিবি নেতা জালাল হাওলাদারসহ ইউনিক ডিজাইনের শ্রমিকদের ওপর হামলার নিন্দা
জন্মজয়ন্তীতে নেত্রকোনার সন্ধ্যাটি ছিল রবীন্দ্রমুখর
শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে পারলেই উন্নত দেশ গড়া সম্ভব
কমরেড রেহানা মল্লিক

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..