‘দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ কর’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
খুলনা সংবাদদাতা : আমেরিকার সঙ্গে বাংলাদেশের অসম বাণিজ্য চুক্তি ও ইরানে মার্কিন-ইসরায়েলে হামলা, দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন–যুদ্ধ বন্ধের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১১ মে খুলনায় পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের মহানগর সভাপতি রফিকুল ইসলাম খোকন, সিপিবি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বাসদের খুলনা জেলা কমিটির সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ডা. সমরেশ রায়, কাজী দেলোয়ার হোসেন, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, মিজানুর রহমান বাবু, বাংলাদেশ জাসদের মহানগর সাধারণ সম্পাদক হাসান, সিপিবি নেতা গাজী আফজাল হোসেন, এস এম চন্দন, অ্যাড. প্রীতিষ মন্ডল, বাসদের আব্দুল করিম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সঙ্গে দেশবিরোধী অসম বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। যেখানে দেশ কোন স্বার্থ রক্ষা করা হয়নি। নেতৃবৃন্দ প্রশ্ন করেন, কেন তাড়াহুড়ো করে এই চুক্তি করা হলো? নির্বাচিত সরকার ছাড়া, জাতীয় সংসদে আলোচনা ছাড়া এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না কোনো অন্তর্বর্তী সরকার। বর্তমান পররাষ্ট্র মন্ত্রী তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, চুক্তির আগে বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনা করা হয়েছিল। কিন্তু জাতীয় সংসদে কোনো দলের কোনো এমপি মুখ খুলছেন না। নেতৃবৃন্দ বলেন, দেশের শিল্প-কৃষি রক্ষার জন্য অবিলম্বে আমেরিকার সঙ্গে করা এই অসম বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।
শেষের পাতা
সিপিবি নেতা জালাল হাওলাদারসহ ইউনিক ডিজাইনের শ্রমিকদের ওপর হামলার নিন্দা
ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমাবেশ
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার
৭ দিনের সংবাদ...
দাবি আদায়ে শ্রমিকদের লড়াই অব্যাহত থাকবে
বরেণ্য সমাজবিজ্ঞানী এ কে এম সাদ উদ্দিনের প্রয়াণে শোক
ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ
বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় উদ্যোগে চালু করার আহ্বান স্কপের
জন্মজয়ন্তীতে নেত্রকোনার সন্ধ্যাটি ছিল রবীন্দ্রমুখর
শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে পারলেই উন্নত দেশ গড়া সম্ভব
কমরেড রেহানা মল্লিক
‘শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..