বরেণ্য সমাজবিজ্ঞানী এ কে এম সাদ উদ্দিনের প্রয়াণে শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বরেণ্য সমাজবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম সাদ উদ্দিন এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেছে। ১৬ মে এক শোক বার্তায় সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক এ কে এম সাদ উদ্দিন সাম্রাজ্যবাদবিরোধী, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও স্বৈরাচারবিরোধী প্রগতিশীল আন্দোলনের একজন অন্যতম সংগঠক ছিলেন। তিনি প্যালেস্টাইন সংহতি আন্দোলনসহ অসংখ্য গণমানুষের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তাঁর অবদান স্মরণীয়। এ কে এম সাদ উদ্দিন ১৯৫৮-১৯৬২ পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন।
শেষের পাতা
ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ
সিপিবি নেতা জালাল হাওলাদারসহ ইউনিক ডিজাইনের শ্রমিকদের ওপর হামলার নিন্দা
ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমাবেশ
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার
৭ দিনের সংবাদ...
দাবি আদায়ে শ্রমিকদের লড়াই অব্যাহত থাকবে
‘শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর’
‘দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ কর’
বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় উদ্যোগে চালু করার আহ্বান স্কপের
জন্মজয়ন্তীতে নেত্রকোনার সন্ধ্যাটি ছিল রবীন্দ্রমুখর
শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে পারলেই উন্নত দেশ গড়া সম্ভব
কমরেড রেহানা মল্লিক

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..