ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে রাজবাড়ীর কালুখালীতে কৃষকদের বিক্ষোভ
রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে প্রতি মণ ধানের দাম ১৫০০ টাকা নির্ধারণ করা, সরাসরি কৃষকের নিকট হতে সরকারি ধান ক্রয় করা, ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালু করা, হাটবাজারে খাজনার তালিকা প্রদর্শন, বাজারে ধলতা নেওয়া বন্ধ করতে প্রশাসনের কার্যকরী প্রদক্ষেপ, শষ্য বীমা চালুকরাসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯ মে) সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী বাজারে বাংলাদেশ কৃষক সমিতি কালুখালী ও পাংশা উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। পাংশা উপজেলা কৃষক সমিতির সভাপতি মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পাটির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, পাংশা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস খাঁ, পাংশা উপজেলার পুঁইজোর গ্রামের কৃষক জাকির মিয়া, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কৃষক মনোয়ার, মাসেম বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, কৃষক রোদে পুড়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ফসল ফলায়। সেই ফসল যখন বাজরে নেওয়া হয় তখন আর লাভজনক দাম তারা পান না। এখন বোরো ধানের মৌসুম। বাজারে এক মণ ধানের দাম ১০০০ হাজার থেকে ১১০০ টাকা। অথচ উৎপাদন খরচ এর চেয়ে বেশি। সরকার যে ধান ক্রয় করে সেখানে কৃষক কোনো ধান দিতে পারে না। বিভিন্ন রাজনৈতিক মহলের লোকজন আর ব্যবসায়ীরা সেখানে ধান বিক্রি করে। তাই কৃষককে বাঁচাতে সরাসরি কৃষকের নিকট সরকারকে ধান ক্রয় করতে হবে। তারা বলেন, দেশের মধ্যে শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলার মধ্যে রাজবাড়ী একটি। সেই পেঁয়াজ চাষীরা আজ তাদের পুঁজি হারাচ্ছে। পেঁয়াজ তোলার এক মাসের মধ্যেই পেঁয়াজে পঁচন ধরেছে। বাজারে পেঁয়াজ বিক্রি করা যাচ্ছে না। ধলতার অযুহাতে বিভিন্ন বাজারে পেঁয়াজ কেনা বন্ধ রাখছে। একদিকে যেমন ফসলের ন্যায্য দাম পাওয়া যায় না আবার বাজারে আসলে ধলতা, তোলাসহ নানা রকম হয়রানি হতে হয়। সরকার কৃষিপণ্যে ধলতা বা শুকনা নেওয়া বন্ধ করেছে। কিন্তু মাঠ এখনো এটি বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসনকে এই বিষয়টি মাঠ পর্যায়ে মনিটরিং বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কৃষক নেতারা। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে স্থানীয় বাজার প্রদিক্ষণ করে। বিক্ষোভে প্রায় দুই শতাধিক কৃষক অংশ নেয়।
শেষের পাতা
বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় উদ্যোগে চালু করার আহ্বান স্কপের
জন্মজয়ন্তীতে নেত্রকোনার সন্ধ্যাটি ছিল রবীন্দ্রমুখর
শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে পারলেই উন্নত দেশ গড়া সম্ভব
কমরেড রেহানা মল্লিক
‘শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর’
‘দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ কর’
ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমাবেশ
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার
৭ দিনের সংবাদ...
দাবি আদায়ে শ্রমিকদের লড়াই অব্যাহত থাকবে
বরেণ্য সমাজবিজ্ঞানী এ কে এম সাদ উদ্দিনের প্রয়াণে শোক
সিপিবি নেতা জালাল হাওলাদারসহ ইউনিক ডিজাইনের শ্রমিকদের ওপর হামলার নিন্দা

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..