কাস্তে নিয়ে লড়ছেন যারা

মাদারীপুর-১ এ আব্দুল আলী

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

শ্রমজীবী নেতা, দীর্ঘদিন ধরে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত। জন্ম ১৯৬৭ সালে। বাবার সঙ্গে কৃষিকাজ দিয়ে জীবন শুরু করেন। ১৯৮০ সালে মাদারীপুর জুট মিল ও পরে ঢাকায় দিনমজুরির কাজে যুক্ত হন। ১৯৯৭ সাল থেকে ছাপাখানায় শ্রমিকের কাজ করে যাচ্ছেন। ১৯৮০-এর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন দিয়ে শুরু। কেরানীগঞ্জের শ্রমজীবী ও হকারদের সংগঠিত করে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি গঠন ও নেতৃত্ব দিয়েছেন। ২০১৩ সালে গড়ে তুলেছেন শ্রমজীবী সংঘ¡, পাশাপাশি জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। ২০২৩ সাল থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি। সাড়ে চার দশক ধরে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে সামনের সারিতে রয়েছেন। প্রাকৃতিক সম্পদ রক্ষা, বন্দর রক্ষা ও শ্রমিক অধিকার সংক্রান্ত আন্দোলনের নিয়মিত এ মুখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে লড়ছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..