ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে না!

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিদেশ ডেস্ক : ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করবেন কি না, তা নিয়ে খোদ মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সংশয় প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের বিষয়ে অবগত চারটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন, তাঁরা চান অন্তর্বর্তী প্রেসিডেন্ট ইরান, চীন ও রাশিয়ার মতো ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করুক এবং ভেনেজুয়েলা থেকে তাদের কূটনীতিক ও উপদেষ্টাদের বহিষ্কার করুক। চলতি মাসের শুরুতে রদ্রিগেজের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওই সব দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেলসি রদ্রিগেজ এখনো পর্যন্ত তাদের সম্পর্ক ছিন্নের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বন্দী হওয়ার পর দেলসি রদ্রিগেজ প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। নাম প্রকাশ না করা শর্তে সূত্রগুলো জানায়, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলের সঙ্গে পুরোপুরি একমত কি না, তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ ১৫ জানুয়ারি কারাকাসে গিয়ে রদ্রিগেজের সঙ্গে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। তবে সেই আলোচনার ফলে গোয়েন্দা সংস্থাগুলোর নেতিবাচক মনোভাবের কোনো পরিবর্তন হয়েছে কি না, তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..