১৪ নভেম্বর ঢাকায় সিপিবির জাতীয় সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : উগ্র ডানপন্থি শক্তির আস্ফালন প্রতিরোধ ও পুরাতন কর্তৃত্ববাদী দুঃশাসনের পুনরাবৃত্তি রুখতে গণআন্দোলনের ধারায় বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বান নিয়ে আগামী ১৪ নভেম্বর ঢাকায় সিপিবির জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন জাতীয় সমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ আগামী ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠান; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের গ্রেফতার এবং পাচারকৃত অর্থ ফেরত আনা; বাংলাদেশের ভূখণ্ড ও সমুদ্রসীমা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে ব্যবহার করতে না দেয়া, নারী বিদ্বেষী ও ভিন্নমত দমনমূলক সন্ত্রাস বন্ধ; সাম্প্রদায়িকতা ও জাতিবিদ্বেষমুক্ত গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র নির্মাণ; বন্ধ কল-কারখানা খুলে দেয়া; কর্মসংস্থান সৃষ্টি; আয়বৈষম্য-ধনবৈষম্য নিরসন; জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা প্রণয়ন, বিচার ও সুচিকিৎসার ব্যবস্থা-ক্ষতিপূরণ নিশ্চিত করা ইত্যাদি দাবি তুলে ধরে জাতীয় সমাবেশ সফল করতে দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী, সমর্থক সকলের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ দেশের সকল বামপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের পাশাপাশি নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র-শ্রমিক-সাংস্কৃতিক-সামাজিক নাগরিক ও পেশাজীবী সংগঠনসমূহসহ এবং গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিবর্গকে রাজনৈতিক সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সভাপতিমণ্ডলীর সভা থেকে জাতীয় সমাবেশ সামনে রেখে রাজনৈতিক বক্তব্য তুলে ধরতে দেশব্যাপী জেলা, উপজেলায় কর্মীসভা-হাটসভা-পথসভা, পদযাত্রা, সমাবেশ ও জনসভা আয়োজন করতেও বলা হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..