প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সঙ্গে মতবিনিময়

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের মতবিনিময় সভায় প্রাথমিক সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাসে চলমান কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। গত ২৯ বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অতিরিক্ত সচিব মহোদয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয়, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবগণ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন। মতবিনিময় সভায় চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবির প্রতিটি দফা নিয়ে কর্তৃপক্ষ সুস্পষ্ট বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ শতভাগ পদোন্নতির দাবিতে ইতিবাচক পরিবর্তন প্রায় চূড়ান্ত বলে জানান। ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন কার্যক্রম চলমান এবং দ্রুততম সময়ে নিষ্পত্তি হবে বলে বৈঠকে আস্বস্ত করা হয়। সহকারী শিক্ষক এন্টিপদে ১১তম গ্রেডের প্রস্তাবনা মন্ত্রণালয়ে এবং খুব শীঘ্রই শিক্ষক নেতৃবৃন্দকে সমন্বয় করে অর্থ মন্ত্রণালয়ের সাথে আত্মমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ তাদের অবস্থান তুলে ধরে চলমান কর্মসূচির বিষয়ে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে কর্মবিরতির মতো কর্মসূচিকে নিরুৎসাহিত করেন এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যেতে অনুরোধ জানান। শিক্ষকদের প্রতিটি দাবি যৌক্তিক এবং দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষ না হয়ে সহযোগী হয়ে দাবি বাস্তবায়নের আহবান জানান। চলমান কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নের প্রয়োজনে কর্তৃপক্ষের প্রতি সহযোগী মনোভাব রেখে চলমান কর্মসূচি ২৫ জুন ২০২৫ পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহন করেন প্রাথমিক সহকারী সংগঠন এক্য পরিষদ নেতৃবৃন্দ। উল্লেখিত সময়ে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় নিশ্চিত করা হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..