‘চট্টগ্রাম বন্দরের দিকে স্বার্থবাদী শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে’
চট্টগ্রাম সংবাদদাতা :
তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি চট্টগ্রামের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লাভজনকভাবে কার্যক্রম পরিচালনা করার পরেও এই আধুনিক ও লাভজনক টার্মিনালটির প্রতি দেশি-বিদেশি কায়েমি স্বার্থবাদী শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে। টার্মিনালটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়ার ব্যাপারে সাম্প্রতিক সময়ে আমরা যে আলোচনার শুনছি এতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছি।
গত ২৪ মে সন্ধ্যার দিকে নগরীর হাজারী লেইনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভায় এসব কথা বলা হয়। সংগঠনের আহ্বায়ক কবি-সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি অশোক সাহা, সাবেক বন্দর সিবিএ নেতা নূরুচ্ছাফা ভূইয়া, গণমুক্তি ইউনিয়নের রাজা মিয়া, নজরুল ইসলাম, সিপিবি নেতা প্রদীপ ভট্টাচার্য, বাসদ নেতা মহিন উদ্দিন, চিকিৎসক নেতা ডাক্তার আরিফ বাচ্চু, চারণ সংস্কৃতিক সংগঠনের আহমদ জসিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা রায়হান উদ্দিন, যুব ইউনিয়ন জেলার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, অ্যাডভোকেট হারাধন চন্দ্র দে, শ্রমিক নেতা ফজলুল কবির মিন্টু, সাংবাদিক প্রীতম দাশ, ছাত্র ইউনিয়ন জেলার সভাপতি টিকলু কুমার দে প্রমুখ।
সভা থেকে- দেশের স্বার্থবিরোধী এসব সাম্রাজ্যবাদ ও তার দেশিয় এজেন্টদের ষড়যন্ত্র-চক্রান্তের চক্রান্তের বিরুদ্ধে দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
প্রথম পাতা
বাংলাদেশের ক্রিকেটে কী ঘটছে?
‘অবাক বিস্ময়’
মার্কিন দূতাবাস অভিমুখে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মিছিলে বাধা
উদীচীর কার্যালয় পুনর্নির্মাণ করা হবে জনগণের সহযোগিতায়
মুক্তিযুদ্ধ প্রশ্নে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বরাবরই প্রশ্নবিদ্ধ : ছাত্র ইউনিয়ন
শ্রমিক স্বার্থের অঙ্গীকার ইশতেহারের কাগজে নয়, বাস্তবায়ন চাই
ষড়যন্ত্র গুজব চক্রান্ত মোকাবেলা করে নির্বাচনে অন্ধকারের শক্তিকে পরাভূত করতে হবে
নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে অন্তর্বর্তী সরকার ঃ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
পরিবেশের সমস্যার সফল সমাধানে কেবল নীতির সংস্কার যথেষ্ট নয়
২০ জানুয়ারি : ফিরে ফিরে আসে রক্তশপথের দিন
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন