‘এক যাত্রা দুই ফল’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : কথায় আছে ‘এক যাত্রা দুই ফল’। মানে বুঝতে পারছেন না? ঠিক কীভাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন, আপনি সরকার-লাগোয়া দল। দাবি-দাওয়া নিয়ে যমুনার সামনে গিয়ে বসে পড়েছেন। গরমের দিন। যেহেতু আপনি গরমে ঘেমেটেমে আন্দোলন করছেন, ফলে সরকারের দায়িত্ব থাকে আপনাকে ঠান্ডা রাখার, শান্ত করার। সরকার আপনার জন্য ঠান্ডা পানির গাড়ি পাঠিয়ে দিল। পরে কালবিলম্ব না করে তাদের দাবিও মেনে নেওয়া হল। দিল ঠান্ডা, খোশ মেজাজ। আবার যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে যদি জগন্নাথ কলেজের শিক্ষার্থীরা যায়, এই গরমের দিনে, তাদের ভাগ্যে কী ঘটেছে সেটা তো সবাই দেখেছে। সরকারি বাহিনী তাদের পিটিয়ে রক্তাক্ত করেছে। ফলে, অনেকেই ফেইসবুকে লিখছেন, ‘এটা এক যাত্রায় দুই ফল’। এখন বোঝা গেছে? এখনও বুঝতে পারলেন না। কী মুশকিল! আচ্ছা ধরুন, সেদিন যমুনায় যে সরকার-লাগোয়া দল অবস্থান করতে গিয়েছিল সেখানে তো জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ছিল। সবাই মিলেমিশে স্লোগান ধরেছে, দাবি-দাওয়া আদায় করেছে। সেই আন্দোলনে সফল হওয়ার ভাগ সবাই সমান ভাগে ভাগ করে নিয়েছে। সেই তারাই আবার শাহবাগে মোড়ে বসে, যুদ্ধাপরাধী গোলাম আযম, নিজামী, সাঈদীর বাংলার পক্ষে স্লোগান তুলেছে। জাতীয় সংগীত গাইতে বাধা দিয়েছে, নিষেধ করেছে। সেটাও একসঙ্গেই করেছে। কিন্তু সমালোচনা হওয়া মাত্র এখন অন্য দলটি বলছে, এর দায় নেব না। অনেকে বলছেন, এটাও হচ্ছে ‘এক যাত্রায় দুই ফল’। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন?

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..