চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের হাতে না দেওয়ার আহ্বান
একতা প্রতিবেদক :
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ এবং এই উদ্যোগ বন্ধের আহ্বান জানিয়েছেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
গত ১৫ মে সংবাদপত্রে প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত ও অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার স্বেচ্ছাচারী সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করার কাজ দ্রুত করার তাগিদ দিয়ে বলেছেন, ‘আর কিছু শুনতে চাই না, বন্দর ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা তাদের হাতে ছেড়ে দিতে হবে, যেভাবেই হোক। মানুষ রাজি না থাকলে রাজি করাতে হবে।’ জাতীয় সক্ষমতা বাড়ানোর দিকে মনযোগ না দিয়ে দেশের গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে দেবার এহেন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সিপিবি।
নেতৃবৃন্দ বলেন, এই টার্মিনালটি দেশের অর্থে নির্মিত, যেখানে দুই হাজার কোটি টাকার অত্যাধুনিক গ্র্যান্টি ক্রেনসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। দেশের অর্থে নির্মিত এই টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত রহস্যজনক এবং একটি সুগভীর চক্রান্তের ফল। বন্দরের শ্রমিক-কর্মচারীদের প্রতিবাদ এবং সারাদেশের মানুষের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে, মতামত না গ্রহণ করে স্বেচ্ছাচারী প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলবে।
নেতৃবৃন্দ মন্তব্য করেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানির একটি মূল কেন্দ্র, বাহিনী এবং এর আশেপাশে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ অবস্থিত। একাধিক রাষ্ট্রীয় স্থাপনাসমূহ ঘেঁষে থাকা এই বন্দরকে বিদেশি কোম্পানির হাতের নিয়ন্ত্রণে দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়াতে পারে।
নেতৃবৃন্দ আরও বলেন, করিডোর প্রদানের নামে বাংলাদেশকে বিপদে ফেলার প্রচেষ্টা চলছে। দেশের জনগণের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো ধরনের চুক্তি সম্পাদন করা যাবে না। দেশ ও জনগণের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।
অবিলম্বে নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসা এবং বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা বন্ধের দাবি জানান নেতৃবৃন্দ।
প্রথম পাতা
উদীচীর কার্যালয় পুনর্নির্মাণ করা হবে জনগণের সহযোগিতায়
মুক্তিযুদ্ধ প্রশ্নে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বরাবরই প্রশ্নবিদ্ধ : ছাত্র ইউনিয়ন
বাংলাদেশের ক্রিকেটে কী ঘটছে?
‘অবাক বিস্ময়’
মার্কিন দূতাবাস অভিমুখে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মিছিলে বাধা
পরিবেশের সমস্যার সফল সমাধানে কেবল নীতির সংস্কার যথেষ্ট নয়
২০ জানুয়ারি : ফিরে ফিরে আসে রক্তশপথের দিন
শ্রমিক স্বার্থের অঙ্গীকার ইশতেহারের কাগজে নয়, বাস্তবায়ন চাই
ষড়যন্ত্র গুজব চক্রান্ত মোকাবেলা করে নির্বাচনে অন্ধকারের শক্তিকে পরাভূত করতে হবে
নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে অন্তর্বর্তী সরকার ঃ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন