বন্যার শঙ্কা, নদী ভাঙন বাড়বে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : সারা দেশের সাত জেলাই এরই মধ্যে কমবেশি বন্যায় আক্রান্ত হয়েছে। অনেক স্থানেই মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছে। বন্যার পানি না নামার কারণে বাড়িঘরে ফিরতে পারছেন না তারা। রাস্তাঘাট ভেঙে কোথাও কোথাও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বন্যার এই মাত্রা আরো বাড়তে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে মাঝারি ধরনের বন্যার কবলে পড়তে পারে দেশের উত্তর-মধ্যাঞ্চলের জেলাগুলো। ১৬ জুলাই থেকে এ অবস্থা তৈরি হতে পারে। আর এটা ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, দেশের উত্তর-মধ্যাঞ্চলে যে বন্যাটি আসছে এটি অনেকটা মাঝারি ধরনের। গত ৭ জুলাই তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি ছিল। এর ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুরের নিম্নাঞ্চল বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে। অপরদিকে পদ্মা ও ব্রহ্মপুত্রের পানি যেভাবে বাড়ছে তাতে গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জে বন্যা হতে পারে। এ মুহূর্তে সিলেট, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুর, গাইবান্ধা, বগুড়া এবং কুড়িগ্রামের কিছু অংশে বন্যা চলছে। পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরাসহ ভারতের পূর্বাঞ্চলে অতিবৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলেও কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এ কারণেই এ বন্যার সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পয়েন্টের মধ্যে গত ৮ জুলাই ৫৪টি পয়েন্টে পানি বেড়েছে। কমেছে ৩৮টি পয়েন্টে ও তিনটিতে পানি অপরিবর্তিত অবস্থায় আছে। সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন ও পুরাতন সুরমার পাঁচটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। যখন কোনো বন্যা ১৫ দিনের বেশি স্থায়ী হয় তখন সেটাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করা হয়। এর কম স্থায়ী হলে সেটাকে আমরা মাঝারি ধরনের বন্যা বলি। এখন যে বন্যা চলছে সেটা ৭-১০ দিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম বলেন, দেশি-বিদেশি আবহাওয়া ও বন্যাসংক্রান্ত পূর্বাভাস সংস্থাগুলো ইতিমধ্যে অতিবৃষ্টি থেকে মাঝারি আকারের বন্যা সতর্কতা জারি করেছে। তবে আশঙ্কার দিক হচ্ছে, বন্যার সঙ্গে নদী ভাঙন বেড়ে যাবে। তিনি আরও বলেন, গত তিন বছর ধরেই বন্যার কবলে পড়ছি আমরা। জলবায়ু পরিবর্তনের সঙ্গে বন্যার এ প্রাদুর্ভাবের সম্পর্ক আছে।
শেষের পাতা
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সেমিনার
জনগণের সম্পদ লুটেরাদের কাছে বিক্রির অধিকার সরকারের নেই
৭ দিনের সংবাদ...
সাপ্তাহিক একতা গণমানুষের পত্রিকা : সিপিবি
বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, কমছে না হাম ও উপসর্গের সংক্রমণ
পোস্তগোলায় কমরেড মণি সিংহের স্মরণসভা
নিউইয়র্কে ‘বিশ্ব ভাবনা ও সমসাময়িক বাংলাদেশ’ সেমিনার
বন্ধ সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের প্রচেষ্টা বন্ধ কর : স্কপ
মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের সিলেট-তামাবিল সড়ক অবরোধ
বেলুচিস্তান ও কাশ্মীরের জনগণের সংগ্রামের প্রতি ঢাকার সংহতি
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..